০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১৩ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বরেণ্য শিল্পপতি। দীর্ঘ এক মাস করোনার বিরুদ্ধে লড়াইয়ের পর সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
নুরুল ইসলাম বাবুল ১৯৪৬ সালের ৩ মে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের কামালখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আমজাদ হোসেন এবং মাতা জোমিলা খাতুন।
তার স্ত্রী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বর্তমান জাতীয় সংসদের সদস্য সালমা ইসলাম। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তার তিন মেয়ে- রোজালিন ইসলাম, মনিকা ইসলাম এবং সনিয়া ইসলাম যমুনা গ্রুপের পরিচালক।
১৯৭৪ সালে নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই গ্রুপের বস্ত্র, ইলেকট্রনিক্স, গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, পানীয়, টয়লেট্রিজ, মোটরসাইকেল এবং আবাসন খাতসহ ৪১টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এশিয়ার সবচেয়ে বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক, যমুনা নির্মাণাধীন মেরিয়টস হোটেলসহ শিল্প ও সেবা খাতে শীর্ষ স্থান ধরে রেখেছে গ্রুপটি। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতাও তিনি।
তিনি ছিলেন ভীষণরকমের রাজনীতি ও অর্থনীতি সচেতন মানুষ। একজন শিল্পপতির, পারিবারিক টান অবাক করতো পরিচিতজনদের। দেশের অভ্যন্তরেই বিপুল বিনিয়োগ আর ঋণ নিয়ে সময়মতো তা পরিশোধ করে দেশীয় ব্যবসাখাতের জন্য অনন্য এক উদাহরণ তিনি।
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম রইবেন সৃষ্টি আর কর্মমময় জীবনের দৃষ্টান্ত হয়ে। দেশের জন্য, এ জনপদের মানুষের জন্য কাজ করার অপার বাসনা সঞ্চারিত হবে আরও বহুজনে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩