০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শোক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির শোক ও কর্মসূচি ঘোষণা

ডাবের বাজারে অস্থিরতা

ডাবের বাজারে অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা, চট্টগ্রামেসহ সারা দেশেই বেশ কিছুদিন ধরে ডাবের বাজারে চলছে অস্থিরতা। বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। কিন্তু অভিযানের কথা শুনে ডাবের ভ্যান ফেলে পালিয়ে গেছে বিক্রেতা। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে এমন দৃশ্য দেখা গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কয়েকগুণ চাহিদা বেড়েছে ডাবের। আর অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে দাম বাড়িয়ে জিম্মি করছেন রোগী ও স্বজনদের। অভিযানে এসে আমরা প্রমাণও পেয়েছি। এক ব্যবসায়ী অবৈধভাবে বিক্রির জন্য ৪-৫টা ডাব রেখে পুরোটাই সংরক্ষণ করছে। এসব ডাবগুলো বিক্রি হয়ে গেলে পরে আবার মজুদ করা স্থান থেকে আরও ডাব নিয়ে আসে। ওই ডাব বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি ও মজুদ করায় দুই বিক্রেতাকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। হাসপাতাল এলাকায় বেশ কয়েকটি ডাব বিক্রির দোকান থাকলেও অভিযানের খবরে ডাব রেখে পালিয়ে যায় বিক্রেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাবের বাজারে অস্থিরতা

ডাবের বাজারে অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের

আপডেট সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩