০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

কাঁচা মরিচের ঝাল বেড়েছে

কেজি ৫০০ টাকা, ভারত থেকে আমদানি শুরু

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৪৭ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। সোমবার (২৬ জুন) রাজধানীর কারওয়ান বাজারে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। সরেজমিনে দেখা গেছে, মিরপুরে দাম আরও বেশি। বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে।

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। দীর্ঘ ১০ মাস পর সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কয়েকটি কাঁচা মরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়, বিকে ট্রেডা, প্রমি এন্টার প্রাইজ এবং রয়েল ট্রেড ইন্টারন্যাশনাল কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। এসব প্রতিষ্ঠান ১৯’শ মেট্রিকটন কাচামরিচ আমদানি করবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান জানান, দেশে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়। এর ফলে রোববার (২৫ জুন) আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (খামারবাড়ী) আমদানি করার জন্য অনুমতি চেয়ে আবেদন করলে কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতি দেওয়া হয়। আজ হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। এতে বাজারে দাম অনেক কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁচা মরিচের ঝাল বেড়েছে

কেজি ৫০০ টাকা, ভারত থেকে আমদানি শুরু

আপডেট সময় : ০২:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩