০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

বিদ্যুৎ থাকেনা কিন্তু বিল দিগুন

অস্বাভাবিক লোডশেডিং-এ অতিষ্ঠ কচুয়াবাসী

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুর জেলার কচুয়া এলাকায় বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং-এ অতিষ্ঠ এই এলাকার মানুষ।অতিরিক্ত লোডশেডিং এর কারণে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী এবং অভিভাকরা। সন্ধায় পড়াশোনার সময় বিদ্যুৎ থাকেনা বলে অভিযোগ করেছেন তারা। এছাড়াও সরকারী হসপিটাল ও প্রাইভেট হাসপাতালের রোগীরা বিরক্ত। বিদ্যুতের উপর নির্ভরশীল ব্যবসায়ীদের ব্যবসায় ব্যাঘাত ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন।ব্রয়লার মুরগী বিক্রেতা সবুজ জানান বিদ্যুৎ না থাকায় সেল কমে গেছে। ক্রেতা এবং হোটেল-রেস্তোরায় মুরগী ড্রেসিং করে দিতে হয়। বিদ্যুৎ না থাকলে ড্রেসিং করবো কি দিয়ে? উপজেলার বিভিন্ন এলাকায় রাতে মাত্র এক থেকে দুই ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রহকরা। ফলে থানা সদরের পাশাপাশি গ্রামাঞ্চলেও লাগামহীন লোডশেডিং চলছে।এতে কচুয়ার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা বিরক্তি প্রকাশ করেছে।তারা আরো জানান বিদ্যুৎ থাকে না অথচ মাস শেষে বিদ্যুতের বিল দিগুনের বেশি হচ্ছে। কি কারণে এই বিল বেশি হচ্ছে এমন অভিযোগ নিয়ে কচুয়ার পল্লী বিদ্যুৎ অফিসে গেলে সংশ্লিষ্টরা অভিযোগপত্রে আবেদন করার কথা বলে দায়িত্ব শেষ করেন। বিদ্যুৎ বিল অতিরিক্ত কেন হয় তার কোন সদুত্তর তারা গ্রাহককে দেননি। বিদ্যুতের এই সমস্যা কবে সমাধান হবে কেউ বলতে পরেন না। অবস্থা দৃষ্টে মনে হয় কচুয়া পল্লী বিদ্যুৎ অফিসে গ্রহকদের সমস্যা দেখার কেউ নেই।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ থাকেনা কিন্তু বিল দিগুন

অস্বাভাবিক লোডশেডিং-এ অতিষ্ঠ কচুয়াবাসী

আপডেট সময় : ০১:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩