১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

আগামী বছর থেকে ফেব্রুয়ারীতেই হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছরের পরীক্ষায় সব বিষয়ে আগের মত তিন ঘণ্টায় ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের।

২০২৪ সালের এ পরীক্ষায় সব বিষয়ে, পূর্ণ সময়ে, পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফেব্রুয়ারির শুরুতে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ছিল দীর্ঘদিনের রেওয়াজ। কিন্তু করোনাভাইরাস মহামারির সময় সেই সূচি পাল্টে গিয়েছিল, যা আগের মতো করা হল।

মহামারির কারণে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা সময়মত হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর নেওয়া যায়নি সে বছর। পরের তিন বছর পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। সেই পরীক্ষা নেওয়া হয়েছে সময় ও নম্বর কমিয়ে।

২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৪ নভেম্বর, পরের বছর পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। এরপর চলতি ২০২৩ সালের পরীক্ষা আরও এগিয়ে এনে ৩০ এপ্রিল শুরু হয়। আগামী বছর তা আরও এগিয়ে স্বাভাবিক সময়ে ফিরছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী বছর থেকে ফেব্রুয়ারীতেই হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

আপডেট সময় : ১২:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩