০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান জাভেদ মুনির

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ। গত শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘দুর্নীতি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার’ অভিযোগে ২০২২ সালের ১৬ আগস্ট ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয়টির ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে দেয় সরকার। সরকারের পুনর্গঠন করে দেওয়া সেই নতুন ট্রাস্টি বোর্ডে ছিলেন জাভেদ মুনির আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাভেদ মুনির নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মুসলেহ উদ্দীন আহমেদের ছেলে। ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাভেদ।

জাভেদ মুনির যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসের আউটসোর্সিং কোম্পানি অ্যাপ্রোসফট কনসাল্টিং অ্যান্ড ট্রেনিং করপোরেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তথ্যপ্রযুক্তিশিল্পে তার ৩৫ বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা আছে।

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন জাভেদ মুনিরের। স্নাতক শেষে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রেই প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

এদিকে জাভেদ মুনির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। তিনি বলেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আরও সাফল্য আসবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান জাভেদ মুনির

আপডেট সময় : ১০:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩