০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শোক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির শোক ও কর্মসূচি ঘোষণা

সাকিব, তামিমরা 'স্পেশাল'

মুশফিককে বিশেষ সম্মাননা : ১০ লাখ টাকা দেবে বিসিবি

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান ১৪ হাজারেরও বেশি। বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া পথচলায় উল্লেখযোগ্য সংযোজন মুশফিকের ক্রিকেট ক্যারিয়ার । তাই সর্বশেষ বোর্ডসভায় এই তারকা ক্রিকেটারকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিবি।

সময়ের আবর্তে মুশফিক এখন জাতীয় দলের ব্যাটিং ভরসার নাম। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। এর মধ্যে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলকেও। জাতীয় দলে ১৯ বছরের ক্যারিয়ারে মুশফিকের অবদান অনন্য। মাঠের ক্রিকেটে অবদান স্বরুপ  মুশফিককে এবার বিশেষ সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুশফিককে বিশেষ উপহার প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে সাথে তিনি জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে কেবল মুশফিকই পাচ্ছেন ১০ লাখ টাকার আর্থিক এই সম্মাননা।

পাপন আরো বলেন, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফিদের দেশের ক্রিকেটের বড় তারকার জন্য বিশেষ কিছু করা উচিত বোর্ডের।  তিনি আরো বলেন, বাংলাদেশে ক্রিকেটে আগেও তারকা ক্রিকেটার ছিলো। কিন্তু সাকিব, তামিমরা ‘স্পেশাল’।

বিসিবি সভাপতি আরো বলেন, ‘যে জিনিসটা হয়েছে যে ওদেরকে তামিম সাকিব মুশফিক রিয়াদ মাশরাফি এরা হলো বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। আমি বলছি না , এর আগে যারা ছিলো, তারাও ছিলো অনেকেই আছে। কিন্তু এদের একটা স্পেশাল ব্যাপার আছে, এদের জন্য আমাদের কিছু করা উচিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিব, তামিমরা 'স্পেশাল'

মুশফিককে বিশেষ সম্মাননা : ১০ লাখ টাকা দেবে বিসিবি

আপডেট সময় : ০৩:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩