১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি-তামিম

দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। সেই ঘোষণার একদিনের মধ্যেই আবার সিদ্ধান্ত পাল্টালেন তিনি। আজ (শুক্রবার) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এই অধিনায়ক। সেখান থেকে বেরিয়ে জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। কারণ তার পক্ষে প্রধানমন্ত্রীকে না বলা সম্ভব নয়।

বৃহস্পতিবার দেশের ক্রিকেটের ওপর দিয়ে বড় একটা ঝড়ই বয়ে গেছে। চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানেন তামিম। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সংবাদ সম্মেলন করে। এর মাঝেই আজ গণভবনে ডাক পড়ে তামিমের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম। গণভবন থেকে বেরিয়ে এই ওপেনার বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব।’

সিদ্ধান্ত পরিবর্বনের ক্ষেত্রে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজারও ভূমিকা আছে।

তামিম বলেছেন, ‘তাতে (সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে) অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি-তামিম

দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব

আপডেট সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩