০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

ওমানে আওয়ামী লীগের নারী সংসদ সদস্য আটক : দূতাবাসের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে ছাড়

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্রগ্রামের ফটিকছড়ি থেকে আওয়ামী লীগের টিকিটে সংরক্ষিত আসনে খাদিজাতুল আনোয়ার সংসদ সদস্য হন ২০১৯ সালে। তিনি প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে। গত মঙ্গলবার ওমানের রাজধানী মাসকাটে একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন এই নারী সাংসদ। পরে ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

গতকাল বুধবার মাসকাটের কূটনৈতিক সূত্র জানায়, সনি আওয়ামী লীগের ওমান শাখার নেতাকর্মীদের সঙ্গে ওই হোটেলে একটি রাজনৈতিক বৈঠক করছিলেন। স্থানীয় পুলিশ খবর পেয়ে সভাটি বন্ধ করে দেয়। সেখান থেকে তাকেসহ ১৬জন আটক করা হয়। পরে দূতাবাসের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়।

সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন আটকের ঘটনা বাংলাদেশিদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে সেহেলি সাবরীন জানান, ওমানে খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন বাংলাদেশিকে আটক করে সে দেশের পুলিশ। এ ঘটনায় ওমানের বাংলাদেশ দূতাবাস আন্ডারটেকেন দিয়ে তাদের ছাড়িয়ে এনেছে। এ ১৭ জনের মধ্যে ওমান ছাড়া সৌদি আরব ও আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিও ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ওমানে সভা-সমাবেশ করতে গেলে অনুমতি নিতে হয়। তবে তারা অনুমতি না নিয়ে সভা করায় তাদের আটক করা হয়। এ ঘটনা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিব্রতকর। আমরা আশা করি, প্রবাসীরা যে দেশে থাকেন, তারা সেখানের নিয়ম-কানুন মেনে চলবেন।’

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বলেন, ‌এ বিষয়ে তার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জানি না। কোনো এমপি ব্যক্তিবিশেষ যদি যান, ওটা ব্যক্তিগত উদ্যোগে, সরকারিভাবে কাউকে পাঠাইনি। এগুলো আমাদের অজানা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওমানে আওয়ামী লীগের নারী সংসদ সদস্য আটক : দূতাবাসের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে ছাড়

আপডেট সময় : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩