সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু নিয়ন্ত্রণে কোটি কোটি টাকা কোথায় যায়?
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ মেয়রের পদ ত্যাগ করতে হবে – ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর
নিউজ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:১৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
ডেঙ্গুর প্রকোপ রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র চরমভাবে ব্যার্থ। প্রতিদিন ডেঙ্গুর রোগে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যু বরণ করছে। হসপিটালগুলোতে ডেঙ্গুরোগীর উপচে পড়া ভীর লক্ষ্য করা যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হলে নগরবাসীর চরম খেসারত দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে একাধিকাবার মেয়র পদে প্রতিদ্বন্দিতাকারী প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আজ ২৩ জুলাই’২৩ রবিবার রাজধানীর ভাটারায় ডেঙ্গুর প্রকোপ রোধে সুবিধা বঞ্চিত নগরবাসীর মাঝে মশারী বিতরণকালে উপর্যুক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাটারা থানা শাখারা সভাপতি মুফতী হাবিবুল্লাহর সভাপতিত্বে উক্ত মশারী বিতরণ অনুষ্ঠিত অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন মুফতী নেজাম উদ্দীন, হাজী আলাউদ্দীন, মুফতী জহির ইবনে মুসলিম, আলহাজ্ব আবু বকর, হাফেজ মাও. আব্দুল ওয়াজেদ প্রমুখ।
তিনি আরো বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের বরাদ্ধকৃত কোটি কোটি টাকা কোথায় যায় নগরবাসী তা জানতে চায়। নগরীর সুবিধা বঞ্চিত মানুষ সিটি কর্পোরেশনের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।


