০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিশাল বিক্ষোভ

সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন পোড়ানোর ধৃষ্টতা সহ্য করা হবে না জারজরাষ্ট্র ইসরাইল এবং ইসরাইলী ও সুইডিশ পণ্য বর্জনের ডাক -ঢাকায় বিশাল সমাবেশে প্রিন্সিপাল মাদানী

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘সুইডেনে কোরআন পোড়ানো হয়েছে, সুইডেন আবার মুসলমানরা দখল করবে, তারাই শাসন করবে। তার প্রমাণ হচ্ছে কোরআনে আগুন দেওয়া।’ সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের নেতারা নিন্দা জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নিন্দা প্রস্তাব করেননি।’
প্রিন্সিপাল মাদানী বলেন, সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, পাঁচ সিটি কর্পোরেশনে খুব সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আওয়ামী লীগ। আপনি ঘরে বসে আছেন আর আপনার ভোট হয়ে গেছে, এটা সুন্দর নির্বাচন হয়েছে? ইভিএম মেশিনে যে বিজয়ী হয়েছে তার ভোট পরিবর্তন করে যে বিজয়ী হয় নাই তাকে বিজয়ী ঘোষণা করেছে, এটাই হচ্ছে তার সুন্দর ভোটের নমুনা।’ সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আসতে দেবে না দেশের জনগণ। আগামী নির্বাচন হবে জাতীয় সরকারের অধীনে। দলীয় সরকার তথা আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন আমরা করতে দেব না। তাকে আর সময় দেওয়া হবে না।’ ইসলামী আন্দোলন বাংলাদেশের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আওয়ামী লীগ যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় তাহলে আমরা কি বসে থাকব? আমরা বসে থাকব না। বুকের তাজা রক্ত দিয়ে প্রহসনের নির্বাচন বন্ধ করব।’ সমাবেশে জাতীয় সরকারের অধীনে দ্বাদশ নির্বাচনের দাবিতে ৮ জুলাই শনিবার আলোচনা সভা কর্মসূচি ঘোষণা করেন।
শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সুইডেনে পবিত্র কোরআন অবমাননা, পোড়ানো ও ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, এডভোকেট মশিউর রহমান, ডা. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, যুবনতো আল আমিন, মুহাম্মদ ফাইয়াজ প্রমুখ। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, শ্রমিকনেতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান।
বাদ জুমা বিক্ষোভের কথা থাকলেও বেলা ১১টার সময়ই বায়তুল মোকাররম ও আশপাশ তৌহিদী জনতার উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে এসে মিছিলের সমাপ্তি হয়।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আল কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সুইডেনে আসলে আল কোরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনভাবেই মেনে নিতে পারছি না। কোরআনের অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে তা বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।
মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সুইডেনে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ স্বরূপ বিশ্বের মুসলমানরাষ্ট্র প্রধানদেরকে সুইডেনের সাথে সম্পর্ক ছিন্ন করে সুইডেনে অবস্থিত দূতাবাস সরিয়ে নিতে হবে।একই সাথে মুসলিম দেশগুলোতে থাকা সুইডেনের দূতাবাস বন্ধ এবং সুইডিশ পণ্য বর্জনের মাধ্যমে সুইডেনকে চাপ প্রয়োগ করতে হবে। তারা আরও বলেন, জারযরাষ্ট্র ইসরালের বিরুদ্ধে সম্মিলিত কর্মসূচির মাধ্যমে ইসরাইলের বর্বরতা রুখে দাড়াতে হবে। সৌদী আরবসহ আরব রাষ্ট্রগুলোকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেই দেশগুলোতে থাকা ইসরাইলের নাগরিকদেরকে গ্রেফতার করে চাপ প্রয়োগ করতে হবে। সাথে সাথে বিশ্বব্যাপী ইসরাইলের সকল পণ্য বর্জন কর্মসূচি গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সুইডেন বার বার কোরআন পোড়ানোর মত অপকর্ম করেই যাচ্ছে। তারা কোরআন পোড়াচ্ছে না মুসলমানের অন্তর পোড়াচ্ছে। এধরণের গর্হিত কাজ থেকে ফিরে আসতে হবে। সুইডেন রাষ্ট্র প্রধানকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। অপকর্মের হোতা, প্রশাসন এবং যে আদালত অনুমতি দিয়েছে সকলের বিচার করতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী প্রতিবাদের যে আগুন জ্বলে উঠছে সে আগুন নিভানো যাবে না। তিনি ইসরাইলের বর্বরতার নিন্দা জানিয়ে বলেন, বিশ্ব মোড়লরা কোথায়? ফিলিস্তিনে ঈদের দিন নিরীহ নিরাপরাধ মুসলমান নারী পুরুষ ও শিশুদের হত্যা করছে! জাতিসংঘ নির্বিকার কেন? জাতিসংঘ মসুলিম নিধন সংঘে পরিণত হয়েছে। তিনি জাতিসংঘ ও ওআইসি’র তীব্র সমালোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিশাল বিক্ষোভ

সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন পোড়ানোর ধৃষ্টতা সহ্য করা হবে না জারজরাষ্ট্র ইসরাইল এবং ইসরাইলী ও সুইডিশ পণ্য বর্জনের ডাক -ঢাকায় বিশাল সমাবেশে প্রিন্সিপাল মাদানী

আপডেট সময় : ১২:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩