০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

ইতালিতে নৌকাডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে নৌকাডুবির ঘটনায় ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার দুর্যোগ থেকে বেঁচে যাওয়া ৪ অভিবাসনপ্রত্যাশী এ তথ্য জানিয়েছেন। খবর : বিবিসি

উদ্ধার হওয়া ব্যক্তিরা বলছেন, তারা নৌকায় তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিলেন। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী।

তারা জানান, নৌকাটি প্রায় ৭মি (২০ ফুট) লম্বা ছিল। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকাটি যাত্রা শুরু করে। কিন্তু তীব্র ঢেউয়ের আঘাতে কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। মাত্র ১৫ জন জীবনরক্ষাকারী সরঞ্জাম পরেছিলেন। ওই নৌকায় ৩ শিশুও ছিল। তারা নৌকাডুবির ঘটনায় মারা গেছে।

তারা আরও বলেন, একটি কার্গো জাহাজ তাদের উদ্ধার করে এবং ইতালীয় উপকূলরক্ষী জাহাজে তুলে দেয়।

এদিকে তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। উন্নত জীবনের আশায় অভিবাসনপ্রত্যাশীদের কাছে এটি জনপ্রিয় প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

সাম্প্রতিক দিনগুলিতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলি ল্যাম্পেডুসায় আগত আরও ২ হাজার অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে।

চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ পর্যন্ত ১ হাজার ৮০০ এর বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালিতে নৌকাডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট সময় : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩