০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

উত্তরায় মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে “শুভ মহালয়া” উদযাপিত হবে

এইচ এম মাহমুদ হাসান
  • আপডেট সময় : ০৫:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবারের ন্যায় এবারও আগমনীর সুরে মহালয়ার অনুষ্ঠান আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম ও পূর্ব থানা শাখা।

আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরার সোনারগাঁও জনপদ এলাকায় অনুষ্ঠিত হবে “শুভ মহালয়া”।

অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে উত্তরা সেক্টর-১৩ এর ৭১, ৭২ ও ৭৩ নম্বর প্লটে, (ইনফিনিটি দোকানের পাশে) নির্ধারিত অঙ্গনে। পূজা কমিটির সাংস্কৃতিক কমিটির পরিচালনায় মহালয়ার সূরধ্বনির মধ্য দিয়ে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানার সাধারণ সম্পাদক শ্রী কমল কান্তি সরকার জানান,

মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দেবী দুর্গাপূজার সূচনা উপলক্ষ্যে এক পবিত্র দিন। এদিন থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং আগমনী গান, চণ্ডীপাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেবী দুর্গার আহ্বান জানানো হয়।
উত্তরার পূজা কমিটি সূত্রে জানা যায়, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে অংশ নেবে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি, অতিদ্রুতই কাজ শেষ হবে।
অনুষ্ঠান সফল করার জন্য মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম ও পূর্ব থানা শাখা সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে “শুভ মহালয়া” উদযাপিত হবে

আপডেট সময় : ০৫:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫