১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্দেশ নয়, কর্মে বিশ্বাস-খালে নেমে দৃষ্টান্ত রাখলেন-আফাজ উদ্দিন

এইচ এম মাহমুদ হাসান
  • আপডেট সময় : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (চতুর্থ দিন) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টরে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে সরাসরি অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

নিজ হাতে খাল পরিষ্কারে অংশ নিয়ে তিনি বলেন,
“বিএনপি শুধু আন্দোলন নয়, জনগণের কল্যাণেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মৌলিক অধিকার, আর বিএনপি সবসময় জনগণের এ অধিকার রক্ষায় কাজ করে যাবে।”

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে আয়োজিত এ খাল পরিষ্কার কর্মসূচিতে স্থানীয় ওয়ার্ড, থানা ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের অভিমত, মুহাম্মদ আফাজ উদ্দিনের সক্রিয় নেতৃত্বে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং জনগণের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্দেশ নয়, কর্মে বিশ্বাস-খালে নেমে দৃষ্টান্ত রাখলেন-আফাজ উদ্দিন

আপডেট সময় : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫