০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় খেলাফত মজলিস

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির সিনিয়র নায়েবে আমির  মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। মানুষ তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। দলীয় সরকারের অধীনে মানুষের ভোটাধিকার ভূলুণ্ঠিত হয়।

শনিবার (‌১৫ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা ইউসুফ আশরাফ আরও বলেন, মানুষ মহাকষ্টে দিনাতিপাত করছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনও সমন্বয় নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। সুতরাং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে।

তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির  মাওলানা রেজাউল করিম জালালী, মুফতি সাঈদ নূর, যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় খেলাফত মজলিস

আপডেট সময় : ০১:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩