১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শোক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির শোক ও কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রেস ব্রিফিং স্থগিত বিনা পয়সায় মনোনয়ন দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজউকের জমি দখলে ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব: নির্মাণাধীন স্পোর্টস গ্রাউন্ড নিয়ে জনমনে উদ্বেগ–ক্ষোভ

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: বিএনপি নেতা কফিল উদ্দিন

এইচ এম মাহমুদ হাসান
  • আপডেট সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়,” মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

রবিবার (১২ অক্টোবর) রাজধানীর আশকোনা পশ্চিম পাড়ার আল ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমাদের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করেও কখনও কোনো দল বা নেতার বিরুদ্ধে কটূ কথা বলেননি।”

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “ ১৭ বছর আমার সাজা হয়েছিল, তবুও আমি দল ছেড়ে যাইনি। আমি একজন ব্যবসায়ী, আমার বিরুদ্ধে কখনও চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ উঠেনি।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা যদি আমার সঙ্গে থাকেন,এবং প্রাণ খুলে দোয়া করেন, ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাবো।”

৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে এম কফিল বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফায় আগামী রাষ্ট্র কাঠামোর সব দিকনির্দেশনা রয়েছে। আপনারা এই ৩১ দফা জানবেন, বুঝবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।

সভাপতিত্ব করেন বিএনপি নেতা আহসান হাবিব।
এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা মহিলা দলের সভাপতি জাকিয়া সুলতানা পান্না, যুগ্ম আহ্বায়ক সালমা মজুমদার, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিউলী ইসলাম লাভলী, ৪৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আক্তার, যুবদল নেতা এম এ আজিজ, উত্তরখান সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও দক্ষিণখান শ্রমিক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুরুজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: বিএনপি নেতা কফিল উদ্দিন

আপডেট সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫