০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শোক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির শোক ও কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রেস ব্রিফিং স্থগিত বিনা পয়সায় মনোনয়ন দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজউকের জমি দখলে ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব: নির্মাণাধীন স্পোর্টস গ্রাউন্ড নিয়ে জনমনে উদ্বেগ–ক্ষোভ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নূরুল করীম আকরাম

এইচ এম মাহমুদ হাসান
  • আপডেট সময় : ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নূরুল করীম আকরাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সাইনবোর্ড থেকে মাতুয়াইল আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

বর্তমানে তিনি রাজধানীর আল কারীম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ভাই আশরাফ জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পরপরই জরুরি ভিত্তিতে তার একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে, এখন আর কোনো শঙ্কার কারণ নেই।

এদিকে, নূরুল করীম আকরামের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভিড় করেন। তারা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন। সংগঠনের পক্ষ থেকেও তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নূরুল করীম আকরাম

আপডেট সময় : ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫