সংবাদ শিরোনাম ::
আগামী ২৪ ঘন্টার মধ্যে রেজাউলের খুনীদেরক গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে
নিউজ ডেস্ক :
- আপডেট সময় : ০২:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ১১১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে গুলিস্তানে প্রতিদ্ধন্দী দু’ দু’পক্ষের সংঘর্ষে পথচারি হাফেজ রেজাউল করীম নিহত হন। কথিত শান্তি সমাবেশের আয়োজক যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা হাফেজ রেজাউলকে রাজপথে নির্মমভাবে খুন করেছে। এই হত্যাকান্ডের দায় সরকারকেই নিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনীদেরক গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো গোটা বাংলাদেশের ইসলামপন্থী ছাত্র-জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে। আজ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব, বাংলাদেশ খেলাফত চাত্র মজলিস ঢাকা মহানগর, ইসলামী ঐক্যজোট, বাতিল প্রতিরোধ পরিষদ, বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।








