১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

বিরোধী দলের উপর দমনপীড়ন চালিয়ে সরকার পতন ঠেকানো যাবে না- ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপর পুলিশী হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগ ও পুলিশের হামলা প্রমাণ করে সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেশামাল হয়ে উঠেছে। তিনি বলেন, বিরোধী দলের উপর দমন-পীড়ন চালিয়ে সরকার পতন ঠেকানো যাবে না। তিনি বলেন, বিরোধী দলের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে সেগুলোর পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত বাধাতে চায়। এটা ক্ষমতাসীনদের জন্য নৈতিক পরাজয়। ক্ষমতার মোহে অন্ধ হয়ে কী করছে তারা সেটা বুঝতেও পারছে না।

গতকাল শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ¦ হারুন অর রশিদ, শিক্ষা ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, বরকত উল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম, মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদার। মহাসচিব বলেন, বিদ্যমান জাতীয় সঙ্কট নিরসনে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণ যেভাবে সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে সরকার পতনই হবে এর পরিণতি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিরোধী দলের উপর দমনপীড়ন চালিয়ে সরকার পতন ঠেকানো যাবে না- ইসলামী আন্দোলন বাংলাদেশ

আপডেট সময় : ০১:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩