০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

গয়েশ্বরকে ভাত তুলে খাওয়ালেন ডিবি প্রধান হারুন

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১০২ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপির এ নেতা।

শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের জন্য উন্নতমানের খাবার আনা হয়। মধ্যাহ্নভোজের তালিকায় ছিল খাসি, মুরগির মাংস, একাধিক মাছের তরকারি, রোস্ট ও সবজি ছিল। এছাড়া ফলের মধ্যে ছিল আম, মালটা, আঙ্গুর ও ড্রাগন। ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে এক টেবিলে খাবার খান। এ সময় গয়েশ্বরকে ভাত তুলে খাওয়ান ডিবি প্রধান হারুন। এরপর একটি গাড়িতে করে তাকে নয়াপল্টনের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি ও পুলিশের মধ্যে পড়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। তাকে রক্ষা করতেই মূলত নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গয়েশ্বরকে ভাত তুলে খাওয়ালেন ডিবি প্রধান হারুন

আপডেট সময় : ১১:৫৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩