০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শোক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির শোক ও কর্মসূচি ঘোষণা

বিএনপির পদযাত্রা পরাজয় যাত্রায় রুপান্তরিত হয়েছে-সেতৃমন্ত্রী ওবায়দুল কাদের 

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা পরাজয় যাত্রা। পদযাত্রায় পতন যাত্রা শুরু হয়ে গেছে।

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আমেরিকা দিয়ে গেল ঘোরার ডিম। তত্ত্বাবধায়ক হবে না। সরকারের পদত্যাগ হবে না। শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই উঠে না।

বিকাল ৩টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি।

এদিকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের শোভাযাত্রা উপলক্ষে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক পূর্ণ হয়ে গেছে।

বেলা দেড়টা থেকেই সরকারের পক্ষে নানা স্লোগান লেখা ব্যানার, ফেস্টুনসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসছেন। ঘোড়ার গাড়ি নিয়েও মিছিল করে আসছেন অনেকে।

সমাবেশের পর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমণ্ডি ৩২ নাম্বারে গিয়ে শেষ হবে র‌্যালি।

সরেজমিনে দেখা যায়, সমাবেশের কারণে শাহবাগমুখী দুই পাশের সড়ক প্রায় বন্ধ হয়ে গেছে। উল্টো দিকের সড়ক ধরে যানবাহন এগোচ্ছে। এতে মৎস্য ভবনের দিক থেকে শাহবাগ যাওয়ার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তবে মঞ্চ থেকে সড়কে গাড়ি চলাচলের জন্য জায়গা করে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা হলেও কর্মসূচিতে থাকছে ভোটের আবহও। নেতাকর্মীদের প্রত্যয়ও তাই, নির্বাচনে দলের জয় নিশ্চিতে এখন থেকেই সক্রিয় থাকবেন তারা।

নেতাকর্মীরা জানান, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যে কোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির পদযাত্রা পরাজয় যাত্রায় রুপান্তরিত হয়েছে-সেতৃমন্ত্রী ওবায়দুল কাদের 

আপডেট সময় : ১২:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩