০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়-স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। মার্কিন প্রতিনিধি দল বলেছে- তারা কোনো দলকে উৎসাহ দিতে এখানে আসেনি। তারা কোনো দলকে সমর্থনও করে না। তারা এখানে এসেছে, যেন একটি সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়। এর বাইরে তারা কিছুই চায় না। কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করার জন্য তারা এখানে আসেনি-এটি তারা বারবার বলেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারী উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনান্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রতিনিধি দল অংশগ্রহণমূলক বলেনি; আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত হয়, সেটি দেখতে চায় তারা। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে থাকে। প্রধান নির্বাচন কমিশনার যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবেই কাজ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৈরি আছে। তারা খুবই প্রশিক্ষিত। এর আগের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। জাতীয় নির্বাচনও সে রকম হবে বলে আশা করি।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য অনুযায়ী আইনটি যুগোপযোগী করার জন্য আরেকটু সংশোধন হবে। এটিই পুনর্ব্যক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়-স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩