১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে -এলডিপির মহসচিব, ড. রেদোয়ান আহমেদ

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধ করে এ দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু এখন দেশে আমার কথা বলার কোনো অধিকার নেই, নিরাপত্তা নেই। আমার নির্বাচনী এলাকায় কোনো সভা সমাবেশ করতে পারি না। যেখানেই সভা করতে যাই সেখানেই হামলা করা হয়। আমরা আর কতো মার খাবো। এখন সময় ঘুরে দাঁড়ানোর। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। জনগণের স্বার্থ রক্ষা করতে হলে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন করা হবে।

বুধবার রাজধানীর পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলন থেকে দলের পক্ষ থেকে আগামী ১৮ জুলাই ১০ টায় গাবতলি হতে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা এবং ১৯ তারিখ একই সময়ে আবদুল্লাহপুর হতে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ড. রেদোয়ান বলেন, সরকারের লুটপাট, দুর্নীতির কারণে দেশের অর্থনীতি বেহাল অবস্থায় পড়েছে। দেশের কোনো মানুষ ভালো নেই। শ্রমজীবী মানুষ আজ পরিবার-পরিজন নিয়ে দিশাহারা। এই সরকারের পতনই এ অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে পারে। তাই বর্তমান সরকারের পতনের লক্ষ্যে দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এক দফা দাবি আদায়ে রাজপথে নামতে হবে। এ অবৈধ সরকারের পতনের দাবিতে সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের ৮৫ শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন-সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে। এ থেকে উত্তরণে এ সরকারকে হটানোর বিকল্প নেই।

এলডিপি মহাসচিব বলেন, এই সরকার সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছে। এখন গৃহবন্দি করে রাখা হয়েছে। তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে। বিরোধী দলের এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে একের অধিক মামলা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। অথচ সারা দেশের মানুষ গণতন্ত্র চান। নিজের ভোট নিজে দিতে চান। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে, এই শেখ হাসিনার অধীনে নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে -এলডিপির মহসচিব, ড. রেদোয়ান আহমেদ

আপডেট সময় : ০৫:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩