০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সিইসিকে ফয়জুল করীমের লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বৃহস্পতিবার তার পক্ষে সিইসিকে নোটিশটি পাঠান এড. মোহাম্মদ আব্দুল বাসেত খাঁন।

নোটিশে বলা হয়, ভোট কারচুপিতে বাধা দেওয়ার কারণে মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাইকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলার বিষয়ে আপনার (সিইসি কাজী হাবিবুল আউয়াল) বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। এর ফলে মুফতী ফয়জুল করীমের মর্যাদা ও সুনামের অবর্ণনীয় ক্ষতি হয়েছে। তার আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা না করলে ক্ষতিপূরণ বাবদ ৫০০ কোটি টাকা প্রদান করে আপনি পদত্যাগ করবেন। অন্যথায় দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ১২ জু ’২৩ খ্রি. বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, ‘তিনি কি ইন্তেকাল করেছেন? আমরা দেখেছি সনা?  উনি কতটা রক্তাক্ত হয়েছেন। উনার রক্তক্ষরণটা দেখিনি। যতটা শুনেছি, উনাকে কেউ পেছন থেকে ঘুষি মেরেছে।’

নিউজটি শেয়ার করুন

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সিইসিকে ফয়জুল করীমের লিগ্যাল নোটিশ

আপডেট সময় : ০১:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩