০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক্টর চালকদের বিচার হয় না

ট্রাক্টরের চাপায় ‘শিশুবক্তা’ আবু রায়হান নিহত

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনায় রংপুরের শিশুবক্তাহাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী নিহত হয়েছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তার মৃত্যু হয়। রোববার (১৮ জুন) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন শিশুবক্তা আবু রায়হান। পথে রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম নামের আরও দুজন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাক্টর চালকদের বিচার হয় না

ট্রাক্টরের চাপায় ‘শিশুবক্তা’ আবু রায়হান নিহত

আপডেট সময় : ১২:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩