০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম অসুস্থ হাসপাতালে ভর্তি দেশবাসীর দোয়া কামনা

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন। উল্লেখ্য যে, গত ৩ সেপ্টেম্বর পুর্ব নির্ধারিত দলের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা বাবরী চত্ত্বরে বিশাল সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই খুলনায় পৌঁছেন। কিন্তু হঠ্যাৎ শারিরিক অবস্থার অবনতি ঘটে, বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। ওই দিন খুলনায় চিকিৎসা গ্রহণ করেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার ৪ সেপ্টেম্বর ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
তার স্বাস্থ্যের অবস্থা আলহামদুলিল্লাহ কিছুটা ভালোর দিকে। আল্লাহ চাহেতো বড় ধরণের কোন আশংকা নেই। নির্দিষ্ট সময় অবজারভেশন শেষে চিকিৎসকগণ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর আন্তরিক দোয়া কামনা করেছেন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গতকাল সন্ধ্যায় হাসপাতালে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম অসুস্থ হাসপাতালে ভর্তি দেশবাসীর দোয়া কামনা

আপডেট সময় : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩