০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

ভারতের আশীর্বাদে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চায়-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম আজ ২০ আগস্ট রবিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ ভারতের আশীর্বাদে আবার ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর। এ কারণে তারা রক্তখেকো বিজেপির সাথে বৈঠক করেছে। আর দিল্লি আমেরিকার কাছে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে দূতিয়ালি শুরু করেছে। কিন্তু এদেশের জনগণের আন্দোলনে আওয়ামী লীগের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।
নেতৃদ্বয় বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। দেশ ধ্বংস হয়ে যাবে। দেশে একদলীয় কতৃত্ববাদী শাসন কায়েম হবে। আওয়ামী সরকার আরও ভয়ঙ্কর স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হবে। আমাদের প্রিয় দেশ ভারতনির্ভর দেশে রূপান্তর হবে।
নেতৃদ্বয় বিরোধী দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন জাগায় পুলিশি হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলা- মামলা আর গ্রেফতার করে জনরোষ থেকে বাঁচা যাবে না। ফ্যাসিবাদের পতন অনিবার্য।
নেতৃদ্বয় স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন নিশ্চিত করার জন্যে সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের আশীর্বাদে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চায়-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

আপডেট সময় : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩