০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শোক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির শোক ও কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা জানি না কোনো দেশের প্রিজনারকে বিদেশে পাঠায় কি না।

আজ রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসময় জানতে চাওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কি না- এমন প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আমরা জানি না কোনো দেশের প্রিজনারকে (বন্দি) বিদেশে পাঠায় কি না।

প্রশ্নকারী সাংবাদিককে তিনি বলেন, আপনি কী জানেন কোনো দেশ, তার দেশের প্রিজনারকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায়? যদি পাঠিয়ে থাকে আমাকে বলবেন। এখানে দেশের সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে। আর প্রিজনারকে বিদেশে পাঠায় কি না আমার জানা নেই। আপনি যদি জানতে পারেন, তাহলে উই উইল ওয়েলকাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩