০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শোক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির শোক ও কর্মসূচি ঘোষণা

বিএনপি সন্ত্রাসী দল, তারা গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৩:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। বিএনপি সন্ত্রাসী দল, তারা গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে। তাই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে।’

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদেশিদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন যারা চায় না, অগ্নি সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা ভিসা নীতি প্রয়োগ হয় কিনা—দেখতে আমরাও অপেক্ষায় আছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফ্যাসিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। তারা ফ্যাসিবাদ করেছে; আর শেখ হাসিনা গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছে। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থ পাচার করেছে, গণতন্ত্রকে হত্যা করে ভোট চুরির রাজনীতি শুরু করেছে। বিএনপি গণতন্ত্রের নামের লেবাসধারী ফ্যাসিস্ট। তারাই আন্তর্জাতিক মহলে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, তাদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ।’

তিনি বলেন, ‘পলাশীর বেঈমান সেনাপতি ইয়ার লতিফ আর পচাত্তরে জিয়া।’

শেখ হাসিনা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো হুমকিতে ভয় পায় না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এই বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। বাংলাদেশ গত ১৫ বছরে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি সন্ত্রাসী দল, তারা গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৩:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩