সংবাদ শিরোনাম ::
নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উজ্জিবিত রাখার উদ্দেশেই সর্বজনীন পেনশন ব্যবস্থা -অধ্যক্ষ ইউনুছ আহমেদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ
নিউজ ডেস্ক :
- আপডেট সময় : ০২:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উজ্জিবিত রাখার জন্য বিশেষ ব্যবস্থা হিসেবেই এই সর্বজনীন পেনশন ব্যবস্থার ঘোষণা। যার সুফল সাধারণ জনগণ কখনই পাবে না। রাষ্ট্রের টাকায় দলীয় কর্মীদের লালন পালনের নতুন পদক্ষেপ এটি। এই পেনশন ব্যবস্থ দেশের আমজনতার কোন কাজেই আসবে না।কেননা আমরা ইতিপূর্বে দেখেছি বৈশ্বিক মহামারী করোনার সময় রাষ্ট্রী যত সুযোগ-সুবিধা, প্রনোদনা ও দুই আড়াই হাজার টাকার যে ভাতা দেয়া হয়েছে তাও দলীয় নেতাকর্মীদের বাইরে কেউ পায়নি।বরং ভোটার আইডি কার্ডের ফটোকপি, ছবি, মোবাইল নাম্বার ইত্যাদির সংগ্রহের নামে হয়রানী করা হয়েছে।
আজ ১৮ই আগস্ট‘২৩ খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল ৩ টায় রাজধানীর মধ্যবাড্ডায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাড্ডা থানা শাখার উদ্যোগে থানা তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা সভাপতি আলহা্জ্ব মুহাম্মদ ইসমাইল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম।
উক্ত সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ হায়দার আলী, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি মুফতি হাফিজুল হক ফাইয়াজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি এম মাইদুল হাসান সিয়াম, মোঃ নাজমুল হক, মুফতি নুর আলম, এইচ এম মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
মাওলানা মোঃ আরিফুল ইসলাম বলেন, দেশের বিদ্যমান সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে দাদ্বশ জাতীয় নির্বাচন দিতে হবে।জাতীয় সরকার ব্যতীত অন্য কোন পদ্ধতিতে নির্বাচন দিলে তা ফলপ্রসূ হবে না। জাতীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচনী হলে বিদ্যমান সংকট নিরাসনের একমাত্র রক্ষাকবচ।




