০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শোক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির শোক ও কর্মসূচি ঘোষণা

মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী রহ. এর ইন্তেকালে পীর সাহেব চরমোনাইর শোক প্রকাশ

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জননন্দিত মুফাসসির ও প্রখ্যাত আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব হুজুর চরমোনাই।
তিনি বলেন, হাদীসে একজন আলেমের মৃত্যুকে গোটা পৃথিবীর মৃত্যু আখ্যা দেওয়া হয়েছে। তাই আমি মনে করি, সাঈদী সাহেবের মৃত্যুতে পৃথিবী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে কুরআনের আবেদনকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং রাষ্ট্র ও সমাজে ইসলামের রাজনৈতিক উত্থানকে সমুন্নত করতে তিনি অসামান্য অবদান রেখে গেছেন৷
পীর সাহেব চরমোনাই তাঁর শোক সন্তপ্ত পরিবার, ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের জন্য মাগফিরাত কামনা করে এবং জান্নাতে তাঁর মর্যাদা বৃদ্ধির দো’আ করে যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মৃত্যুর সংবাদ পেয়ে সাথে সাথে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে সহকারী মহাসচিব ও দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল পিজি হসপিটালে প্রেরণ করেন মরহুমের পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করার জন্য। প্রতিনিধি দলে ছিলেন- নগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী  মোঃ মাছউদুর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর এম এস সি, নগর উত্তরের দফতর সম্পাদক মুফতী নিজাম উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ আলাউদ্দীন, যুবনেতা আহমদুল্লাহ আব্বাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী রহ. এর ইন্তেকালে পীর সাহেব চরমোনাইর শোক প্রকাশ

আপডেট সময় : ০২:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩