১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

বেসামাল দ্রব্যমূল্যে মানুষ দিশেহারা-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সরকারের কড়া সমালোচনা করে বলেন, বিনা ভোটের মিডনাইট সরকার জনতার ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনো মায়া-মমতা ও দায়বোধ নেই। নিত্যপণ্যের বাজার আজ বেসমাল। বেসামাল বাজারব্যবস্থায় মানুষ আজ দিশেহারা। একটি ডিমের মূল্য ১৫ টাকা এটি কি কল্পনা করা যায়?

তিনি আরও বলেন, সরকার ক্ষমতায় কিভাবে টিকে থাকবে শুধু সেই চিন্তাই  করছে,  জনগণের প্রতি তাদের কোন  দায়িত্ব নেই। সরকার বাজার নিয়ন্ত্রণ না করে তা অসাধু সিন্ডিকেটের  হাতে তুলে দিয়েছে। এমন অবস্থা চলতে থাকলে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রয়োজন কি?

তিনি আরও বলেন, সাধারণ মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। মানুষ মাছ কিনলে তরকারি কিনতে পারছে না। আবার তরকারি কিনলে মাছ কেনার ক্ষমতা থাকে না। তিনি অবিলম্বে বাজারব্যবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষের ধৈর্যের সীমা অতিক্রম হলে সকল দায়ভার সরকারকেই নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চকবাজার থানা শাখার উদ্যোগে তারবিয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

শাখা সভাপতি আলহাজ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ সোলাইমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল আহাদ। এছাড়াও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেসামাল দ্রব্যমূল্যে মানুষ দিশেহারা-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

আপডেট সময় : ১২:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩