১০:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

দুই মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং নতুন কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘বিদেশে তার চিকিৎসা করাতে হবে। রোগের উপসর্গ বাড়ছে। এসব রোগের পর্যাপ্ত চিকিৎসা দেশে নেই।’  এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় সেখানে। দুই মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন

আপডেট সময় : ১২:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩