০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ বলে সরকারের শেষ রক্ষা হবে না-ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ বলে সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ স্বাধীনতার ৫৩ বছরের ২৩ বছর রাষ্ট্র শাসন করে পর্যায়ক্রমে নাগরিক অধিকার কেড়ে নিয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০১৮ সালে নিশি ভোটের সরকার নির্বাচন কমিশনের যোগসাজশে ২০২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকালে ব্যালট বাক্স কেন্দ্রে পাঠিয়ে ভোট চুরি থেকে ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে। অথচ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে ষড়যন্ত্র বলে দেশের ১৮ কোটি জনতার ভোটাধিকার এর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।

মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বর্তমান অবৈধ সরকার জনমতের প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে গায়ের জোরে টিকে থাকতে এবং পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠছে। জনগণ আর এক মুহুর্তও বর্তমান সরকারকে ড়্গমতায় দেখতে চায় না।

এছাড়া হাফেজ রেজাউল করিম খুন হওয়ার অনেকদিন পার হলেও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করে মহাসচিব বলেন, খুনিরা সরকারদলীয় হওয়ায় সরকার তাদেরকে রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ বলে সরকারের শেষ রক্ষা হবে না-ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩