সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ১১ নং সেক্টর বাইতুন নূর মসজিদে ক্বিরাত মহাফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের বাইতুন নূর ফাউন্ডেশন মসজিদ প্রাঙ্গণে এক মহা ক্বিরাত মহাফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর’২৫ শুক্রবার বাদ মাগরিব থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে এ মহাফিল।
বাইতুন নূর ফাউন্ডেশন ও বাংলাদেশ ক্বারী সমিতি বৃহত্তর উত্তরা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মহাফিলে দেশবরেণ্য ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বহু ক্বারীগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্বারী সমিতি ঢাকা মহানগর শাখার সভাপতি ক্বারী আজিজুল হক।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্বারী সমিতির সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা মুহা. হাবিবুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ক্বারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান, বাইতুন নূর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আরব আলী, অর্থ সম্পাদক মো. ফরিদ উদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তরার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন পবিত্র কোরআনের তেলাওয়াত শ্রবণ করতে সমবেত হন।
মহাফিলে ক্বিরাত পেশ করেন—
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রবীণ ক্বারী আনোয়ার হোসেন (সিনিয়র কারী, বাংলাদেশ বেতার ও বিটিভি)
ক্বারী ফজলুল হক (আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত, সহ-সভাপতি: বাংলাদেশ ক্বারী সমিতি)
মাওলানা ক্বারী রফিক আহমেদ (আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত, সাধারণ সম্পাদক: বাংলাদেশ ক্বারী সমিতি)
আলহাজ্ব হাফেজ মাওলানা ক্বারী আব্দুল ওয়াদুদ (যুগ্ম মহাসচিব: বাংলাদেশ ক্বারী সমিতি, সভাপতি: বৃহত্তর উত্তরা শাখা)
ক্বারী শহিদুল ইসলাম (আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত, বাংলাদেশ বেতার)
হাফেজ ক্বারী মাহমুদুল হাসান আশরাফী (বিশ্বজয়ী হাফেজ, একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত)
হাফেজ মাওলানা ক্বারী যুবায়ের আহমাদ তাশরীফ (আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা ও শিল্পী)
নতুন প্রজন্মের ক্বারী মুশফিক বিন মোস্তফা (বরিশাল)
হাফেজ মাওলানা ক্বারী মূসা (ইমাম ও খতীব, মসজিদ আয়েশা (রা), উত্তরা)
হাফেজ মাওলানা ক্বারী হুজাইফা (ইমাম ও খতীব, বায়তুল মামুর জামে মসজিদ উত্তরা)
ক্বারী আব্দুর রউফ বাবুল (ক্বারী উস্তাদ, বাংলাদেশ সেনাবাহিনী)
হাফেজ মাওলানা আবু আয়ুুব আনসারী (ইমাম ও খতীব, মাটির মসজিদ উত্তরা)।
পবিত্র কুরআনের সুমধুর তেলাওয়াতে মুখরিত হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।











