
যুবনেতা শিমুল আহমেদ একান্ত এক সাক্ষাৎকারে বলেন,বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রিয় দেশবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পরে আমাদের মধ্যে আবার ফিরে আসবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। তাই, আসুন আমরা পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীসহ সমাজের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াই। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই।
তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। আমি মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি ঈদের দিনটি বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক। ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক, অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।
ভারপ্রাপ্ত সম্পাদক : আহমাদুল্লাহ আব্বাসভারপ্রাপ্ত সম্পাদক: আহমাদুল্লাহ আব্বাস
যোগাযোগের ঠিকানা : 16/3 Court House Street, Kotoali , Dhaka Email: voiceoftime.news@gmail.com, votnewsinfo@gmail.com Cell: 01330-012440
সকল স্বত্ব www.voiceoftime.news কর্তৃক সংরক্ষিত