
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে। এর অংশ হিসেবে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সমর্থনে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের নেতৃত্বে এ প্রচারণা কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উত্তরা ১৪ নম্বর সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ধানের শীষের পক্ষে স্লোগান দেন নেতা-কর্মীরা এবং সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।
গণসংযোগ কর্মসূচিতে যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রচারণাকালে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।
এসময় শিমুল আহমেদ বলেন, ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ভোটাররা সচেতন সিদ্ধান্ত নেবেন বলে তারা আশাবাদী।
ভারপ্রাপ্ত সম্পাদক : আহমাদুল্লাহ আব্বাসভারপ্রাপ্ত সম্পাদক: আহমাদুল্লাহ আব্বাস
যোগাযোগের ঠিকানা : 16/3 Court House Street, Kotoali , Dhaka Email: voiceoftime.news@gmail.com, votnewsinfo@gmail.com Cell: 01330-012440
সকল স্বত্ব www.voiceoftime.news কর্তৃক সংরক্ষিত