
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন যৌথভাবে স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করে।
শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ ও সাহসী রাজনৈতিক নেত্রীকে হারাল।
শোকবার্তায় আরও বলা হয়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আপসহীন নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার জন্য তিনি দেশবাসীর কাছে অনুপ্রেরণার প্রতীক ছিলেন।
রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে এবং জাতীয় পতাকা পরবর্তী দুই দিন অর্ধনমিত রাখা হবে। এছাড়া আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সেক্টরের সকল মসজিদে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সোসাইটির নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আহমাদুল্লাহ আব্বাসভারপ্রাপ্ত সম্পাদক: আহমাদুল্লাহ আব্বাস
যোগাযোগের ঠিকানা : 16/3 Court House Street, Kotoali , Dhaka Email: voiceoftime.news@gmail.com, votnewsinfo@gmail.com Cell: 01330-012440
সকল স্বত্ব www.voiceoftime.news কর্তৃক সংরক্ষিত