০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শোক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির শোক ও কর্মসূচি ঘোষণা

বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে আমূল পরিবর্তন আসবে-আফাজ উদ্দিন

এইচ এম মাহমুদ হাসান
  • আপডেট সময় : ০৪:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন নিজ হাতে খাল পরিষ্কার করে কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় সারাদেশে যে মাসব্যাপী কর্মসূচি চলছে, এর উদ্দেশ্য জনগণকে একত্রিত করা এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার বার্তা পৌঁছে দেওয়া।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে সারাদেশে আমূল পরিবর্তন আসবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রত্যেক এলাকায় সামাজিক কাজে এগিয়ে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সর্বদা ন্যায়ের পক্ষে থাকতে হবে। তাহলেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করে সুন্দর ও আদর্শ ঢাকা-১৮ আসন গড়ে তুলতে পারব।”

কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা অভিমত দেন, আফাজ উদ্দিনের সক্রিয় নেতৃত্ব ও প্রত্যক্ষ অংশগ্রহণ তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে আমূল পরিবর্তন আসবে-আফাজ উদ্দিন

আপডেট সময় : ০৪:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫