০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ: বিএনপি নেতা আফাজ উদ্দিন

এইচ এম মাহমুদ হাসান
  • আপডেট সময় : ০৩:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার উত্তরায় ১৫ নম্বর সেক্টর এভিনিউ ৯ অফিসার্স ক্লাব সংলগ্ন ২ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। 

এসময় তিনি বলেন, বিএনপি শুধু আন্দোলন নয়, জনগণের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তরায় এ খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে নিজ হাতে খাল পরিষ্কার কাজে অংশ নেন আফাজ উদ্দিন।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মৌলিক অধিকার। বিএনপি সবসময় জনগণের এ অধিকার রক্ষায় কাজ করে যাবে।

কর্মসূচিতে আরও অংশ নেন মো. সোলেমান হাসান, মোহাম্মদ আলী, আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনীক, আলমগীর হোসেন শিশির (যুগ্ম আহ্বায়ক, উত্তরা পশ্চিম থানা বিএনপি); মো. আলফাজ উদ্দিন (সভাপতি, ৫১ নং ওয়ার্ড বিএনপি); মাসুদ সরকার (সাধারণ সম্পাদক, ৫১ নং ওয়ার্ড বিএনপি); মোহাম্মদ রাকিবুল ইসলাম রাতুল (সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপি); মেহেদী হাসান টুটুল (সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল); নুর আলম সোহাগ (বিএনপি নেতা); মেহেদী হাসান রুবেল (সাধারণ সম্পাদক, ছাত্রদল উত্তরা পশ্চিম থানা); বাইতুল ইসলাম বাশার (সাংগঠনিক সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপি); মাজহারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক  ৪৭ নাম্বার ওয়ার্ড বিএনপি দক্ষিনখান, এইচ এম রুবেল (সাংগঠনিক সম্পাদক, ৫১ নং ওয়ার্ড বিএনপি), আহমেদ ফরহাদ,সাবেক যুগ্ন আহ্বায়ক উত্তরা পশ্চিম থানা বিএনপি প্রমুখ।

মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন পারভীন আক্তার (মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, ৫১ নং ওয়ার্ড বিএনপি) এবং আনুশা (বিএনপি নেত্রী, উত্তরা পশ্চিম থানা)। এছাড়াও ছিলেন ডা.শাহ আলম, মো. সিরাজ, নাজমুল হাসান, আব্দুস সালাম, মোহাম্মদ আইয়ুব আলী চিশতি এবং রাহুল।

নেতাকর্মীরা মনে করেন, আফাজ উদ্দিনের সক্রিয় নেতৃত্বে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বিএনপির তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা পুনর্গঠনে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ: বিএনপি নেতা আফাজ উদ্দিন

আপডেট সময় : ০৩:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫