১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি নেতা আব্দুস সালাম

এইচ এম মাহমুদ হাসান
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও উত্তরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রার্থী বিএনপি নেতা মোঃ আব্দুস সালাম।

তিনি বলেন, ১ সেপ্টেম্বর দিনটি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গৌরব ও প্রেরণার। ১৯৭৮ সালের এ দিনে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়।

তিনি আরও বলেন, বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির আপোষহীন সংগ্রাম ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি আজও সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে।

মোঃ আব্দুস সালাম বলেন, এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে বিএনপি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে, তিনি বলেন—
“আসুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামে আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই।”

নিউজটি শেয়ার করুন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি নেতা আব্দুস সালাম

আপডেট সময় : ০৩:৫৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫