প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ১০:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৩, ২:৩৪ পি.এম
মেয়র তাপসের দুইদিনের মধ্যে কোরবানী শেষ করার আহ্বান দূরভিসন্ধি-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ফজলে নূর তাপস দুইদিনের মধ্যে কোরবানী শেষ করার জন্য নগরবাসীর প্রতি যে আহ্বান করেছেন তা দূরভিসন্ধি বলে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
আজ এক বিবৃতিতে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, পবিত্র ঈদুল আযহা তথা কোরবানীর ঈদে তিনদিন পর্যন্ত পশু কোরবানীর বিধান ইসলামী শরীয়াহ স্বীকৃত। সেখানে তিনি দুইদিনের মধ্যে কোরবানীর পশু জবাই শেষ করতে যে আহ্বান জানিয়েছেন তা ইসলামের বিধানের বিরুদ্ধে দূরভিসন্ধি বলেই মনে হয়। তিনি বলেন, বিরানব্বই্ ভাগ মুসলমানের দেশে এ ধরণের আহ্বান নতুন ষড়যন্ত্র কিনা তা ভাববার দাবি রাখে। তিনি বলেন, তিনদিন পর্যন্ত কোরবানী চলবে (ঈদের দিন তারপর ২দিন) অর্থ্যাৎ জিলহজ্জের ১২ তারিখ আছরের আগ পর্যন্ত পশু কোরবানীর বিধান আছে। সে মতে দেশের ধর্মপ্রাণ মুসলমান পশু কোরবানী করবে, ইনশাআল্লাহ।
মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, ইতিমধ্যে মেয়র তাপস ঢাকা সিটির আড়াইশ বছরের অনেক পুরোনো মসজিদ ভেঙ্গে ফেলেছেন। এছাড়াও অনেক ইসলামবিদ্বেষী বক্তব্য-বিবৃতি দিয়েছেন। তিনি আলেম-ওলামা বিদ্বেষী। কাজেই আল্লাহর বিধান অনুযায়ী ৩ দিন পর্যন্ত কোরবানীর পশু জবাই চলবে। মেয়র-এর কথায় কান না দিয়ে আল্লাহর বিধান স্বতস্ফুর্তভাবে পালন করে যাওয়ার জন্য তিনি ঢাকা মহানগর সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক : আহমাদুল্লাহ আব্বাসভারপ্রাপ্ত সম্পাদক: আহমাদুল্লাহ আব্বাস
যোগাযোগের ঠিকানা : 16/3 Court House Street, Kotoali , Dhaka Email: voiceoftime.news@gmail.com, votnewsinfo@gmail.com Cell: 01330-012440
সকল স্বত্ব www.voiceoftime.news কর্তৃক সংরক্ষিত