০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

শিক্ষকদের উপর পুলিশের হামলা ও লাঠিচার্জের তীব্র নিন্দা

জাতীয়করণের দাবীতে অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশের নগ্ন হামলায় শিক্ষক সমাজ স্তম্ভিত-জাতীয় শিক্ষক ফোরাম

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান, সিনিয়র সহ-সভাপতি এবিএম জাকারিয়া ও সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর এক যুক্ত বিবৃতিতে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ দিন ধরে অবস্থানরত শিক্ষকদের উপর আজ দুপুরে পুলিশের প্রকাশ্য হামলা ও লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের ন্যায্য দাবী আদায় না করে সম্মানিত শিক্ষকমণ্ডলীর উপর আঘাত প্রমাণ করে সরকার শিক্ষকদের উপযুক্ত মূল্য দিতে ব্যর্থ হয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল’ এর লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে শিক্ষাব্যবস্থার সকল বৈষম্য দূর করার কথা বলা হয়েছে, অথচ প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হলেও বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ইবতেদায়ী ও আলীয়া মাদরাসাগুলো এখনও জাতীয়করণের বাহিরে রয়ে গেছে। যার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী বৈষম্য এখনও দূর হয়নি। তারা বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষকরা আজ অবহেলিত। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা, বাড়ি ভাড়া মাত্র ১০০০ টাকা। যা একজন শিক্ষককে অপমান করার শামিল। অতএব, অনতিবিলম্বে শুধু মাধ্যমিক বিদ্যালয় নয় বরং ইবতেদায়ী থেকে শুরু করে সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার মাধ্যমে শিক্ষাখাতে বৈষম্য দূর করতে হবে। নেতৃবৃন্দুু, জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষককদের জাতীয়করণের দাবী মেনে নিয়ে ঘরে ফিরার ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের নিকট আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

শিক্ষকদের উপর পুলিশের হামলা ও লাঠিচার্জের তীব্র নিন্দা

জাতীয়করণের দাবীতে অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশের নগ্ন হামলায় শিক্ষক সমাজ স্তম্ভিত-জাতীয় শিক্ষক ফোরাম

আপডেট সময় : ০১:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩