০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

সিন্ডিকেটের কবলে নিত্য পণ্যের বাজার

সিন্ডিকেটের একচেটিয়া নিয়ন্ত্রণে নিত্যপণ্যের বাজার – ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের কারসাজিতে পেঁয়াজ ও চিনির দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবন জর্জরিত হলেও এ মুহূর্তে মাথাব্যথার কারণ হলো পেঁয়াজ ও চিনির অস্বাভাবিক দামবৃদ্ধি। সরকার নির্ধারিত মূল্যে পেয়াইজ, আদা, চিনি পাওয়া যাচ্ছে না কোথাও। পাইকার, আড়তদার ও মোকাম মালিকরা ঈদুল আজহাকে সামনে রেখে বিপুল পরিমাণ পেঁয়াজ, আদা ও চিনির মজুত গড়ে তুলেছেন। সিন্ডিকেটের একটেটিয়া নিয়ন্ত্রণে নিত্যপণ্যের বাজার।
গত এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে তিনগুণ। ৩০-৩৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। ৮০ টাকার চিনির দাম বেড়ে হয়েছে ১৫০ টাকা। আসন্ন কোরবানির ঈদে এই মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়া কোথায় গিয়ে ঠেকবে, তা অনুমান করাও দুরূহ। পরিস্থিতি মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় চিঠি চালাচালি ছাড়া আর কিছুই করতে পারছে না।
গতকাল ২৬ মে’২৩ খ্রি. শুক্রবার বিকাল চারটায় রাজধানীর ভাটারাস্থ আসসাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, হাসমত আলী, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, শরীফুল ইসলাম, আরমান হোসাইন, হাজী আলাউদ্দীন, আবু হানিফ, আলহাজ্ব আবুল কাশেম, জুনায়েদ, শফিকুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিন্ডিকেটের কবলে নিত্য পণ্যের বাজার

সিন্ডিকেটের একচেটিয়া নিয়ন্ত্রণে নিত্যপণ্যের বাজার – ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

আপডেট সময় : ০৩:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩