০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি নেতা আজমল হুদা মিঠু

এইচ এম মাহমুদ হাসান
  • আপডেট সময় : ০৩:০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৩৪৭ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশ ও উত্তরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হুদা মিঠু । 

তিনি বলেন, ১ সেপ্টেম্বর দিনটি বাংলাদেশী মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

 তিনি উল্লেখ করেন যে, বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিলো শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। শহীদ জিয়াউর রহমান সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন এবং বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা শুরু করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আজমল হুদা মিঠু বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।” তিনি ৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির আপোষহীন ভূমিকার কথা স্মরণ করেন, যা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সশ্রদ্ধ সালাম জানান।

তিনি আরও বলেন, “১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে বিএনপি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে।” বিএনপির এই ভূমিকা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি উল্লেখ করেন যে, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

আজমল হুদা মিঠু বলেন, “এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে।” তিনি আইনের শাসন, মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে আসছে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, জনগণের মৌলিক অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধতা এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষায় বিএনপির ভূমিকা অনস্বীকার্য। আজ এই বিশেষ দিনে আমরা দলীয় ঐক্য এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

আমরা বিশ্বাস করি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। আসুন, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সবাই মিলে দেশ ও দশের কল্যাণে নিজেদের উৎসর্গ করি।”

তিনি রাজধানী উত্তরার সর্বস্তরের জনগণকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান। পরিশেষে, তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন  এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি নেতা আজমল হুদা মিঠু

আপডেট সময় : ০৩:০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫