০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দ্বীপের দায়িত্ব নিতে তরুণদের প্রতি অধ্যাপক আমজাদ হোসেনের উদাত্ত আহ্বান শেরপুর-৩ আসনের জামাতের প্রার্থী বাদলের মৃত্যু নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম  জাহাঙ্গীর উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় ধানের শীষের সমর্থনে শিমুল আহমেদের নেতৃত্বে গণসংযোগ ভোলা-১: দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা জামাতের মোড়লগিরীতে থাকছে না বৃহত্তর ঐক্য ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা ঢাকা-১১ তে ফজলে বারী মাসউদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা  শায়খ ফয়জুল করীম এর যত সম্পদ বিমানের জিএম মনিরুলের বিরুদ্ধে মানবপাচার সহ নানা গুরুতর অভিযোগ

সংসদ ভেঙ্গে দেয়ার আহবান জানালেন শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে
ভয়েস অব টাইম অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীল মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সরকার নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা ভাবছে। আমরা বলে আসছি, তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যেনতেনভাবে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর সরকার। কথা বার্তা পরিস্কার দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন দেশবাসী মেনে নেবে না।

শনিবার (১২ আগস্ট) বিকেলে কুমিল্লার হোটেল ছন্দু মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ছাত্র আন্দোলন কুমল্লিা মহানগর সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয সহ-সভাপতি ছাত্রনেতা নূরুল বশর আজিজী। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুমল্লিা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়্যব, সেক্রেটারী মাওলানা নূর হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার।

তিনি বলেন, দেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার সংঘাতের কবল থেকে দেশকে রক্ষার পরিবর্তে আরো উসকে দিচ্ছে। তিনি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে নিশ্চিত সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদ ভেঙ্গে দেয়ার আহবান জানালেন শায়খে চরমোনাই

আপডেট সময় : ১২:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩